নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির তিন দিনের জন্মোৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। নজরুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে আলোচনা করেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ। সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। এখানে তিন দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সম্মাননা দেওয়া হয়। সাহিত্যে সম্মাননা পেয়েছেন করুণাময় গোস্বামী ও সংগীতে খালিদ হোসেন।