নজরুল-স্মরণে আজ নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল প্রচার করবে নানা অনুষ্ঠান। সেসব থেকে বাছাই করা কিছু অনুষ্ঠান তুলে ধরা হলো এই প্রতিবেদনে।বিটিভিনজরুলের গল্প থেকে স্বামীহারা নাটকের নাট্যরূপ দিয়েছেন আমিনুর রহমান সুলতান। এতে অভিনয় করেছেন রিয়া, মিজান, ডলি জহুর, শিরিন আলম প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ জামান। রাতে আরও থাকছে টেলিছবি ধ্রুবতারা ও আলেখ্যানুষ্ঠান অগ্নিবীণা।এটিএন বাংলাবাপ্পা মজুমদারের উপস্থাপনায় গানে গানে গল্প অনুষ্ঠানে আজ গান করবেন ফাতেমা-তুজ-জোহরা।চ্যানেল আইশিল্পী নাটকের নাট্যরূপ দিয়েছেন গীতালি হাসান এবং পরিচালনা করেছেন মুশফিকুর রহমান। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ, রোমানা, নওশিন প্রমুখ। ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান মহুয়া বনে দেখানো হবে রাতে। এটি পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু। বিকেলে সরাসরি নজরুল অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমদাদুল হক মিলন। সন্ধ্যায় রান্নার অনুষ্ঠানে থাকবে কাজীবাড়ির ইফতার।এনটিভিবিকেলে বিদ্রোহী বুলবুল অনুষ্ঠানে গান করেছেন ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান ও ন্যান্সি। এতে আবৃত্তি করেছেন শাকিলা মতিন ও মাসকুরে সাত্তার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাশিদ কামাল ও প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। নজরুলের দুরন্ত পথিক কথিকা থেকে মানিক মানবিকের সংলাপ এবং গোলাম সোহরাব দোদুলের নাট্যরূপ ও পরিচালনায় একটি নাটক। এতে অভিনয় করেছেন আলী যাকের, আমিরুল হক চৌধুরী, গাজী আপেল প্রমুখ। বাংলাভিশননাটক জীনের বাদশার নাট্যরূপ দিয়েছেন দেওয়ান শামসুর রকিব এবং পরিচালনা করেছেন অনন্ত জাহিদ। এতে অভিনয় করেছেন রওনক হাসান, শমী, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম প্রমুখ। বাণী ক্ষুরধার অনুষ্ঠানে আবৃত্তি করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লায়লা আফরোজ, শিমুল মুস্তাফা, রাফিকুল ইসলাম, শিরিন বকুল, নায়লা তারান্নুম চৌধুরী, দেওয়ান সাবিনা ইয়াসমিন ও গোলাম সারোয়ার।দেশ টিভিযা কিছু প্রথম অনুষ্ঠানের আজকের অতিথি ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিজরী বরকতউল্লাহ। সরাসরি অনুষ্ঠান ক্লোজআপ কলের গান-এ গান করবেন শাহীন সামাদ। রাতে আছে আরেকটি অনুষ্ঠান বাঁশি বাজায় কে।বৈশাখী টিভিনজরুল-স্মরণে সন্ধ্যা থেকে শুরু হবে নানা অনুষ্ঠান। থাকছে ফিরোজা বেগমের একক গানের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান বাজুক বীণা অগ্নিবীণা, শারমীন সাথী ইসলাম ও সজীবের গাওয়া গান নিয়ে তুমি এলে কই।