নজরুল স্মরণে একক বক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন নজরুল, যা আজও আমাদের অধরা। নজরুলের সেই স্বপ্নকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে’—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে এ মন্তব্য করেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী গতকাল বৃহস্পতিবার সকালে এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে।একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে একক বক্তৃতা দেন অধ্যাপক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।কবীর চৌধুরী নজরুলের রচনা বিদেশি ভাষায় ব্যাপক অনুবাদ করার প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, নজরুলের চেতনালোক নির্মিত হয়েছে মনুষ্যত্ব সাধনার ওপর ভিত্তি করে।বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আগামীর আলো’ প্রতিযোগিতাতৃতীয়বারের মতো শুরু হলো বিশ্বসাহিত্য কেন্দ্র ও সিটিব্যাংক এনএর যৌথ উদ্যোগে বইপড়া প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও সিটিব্যাংক এনএর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ।‘আগামীর আলো’ নামের এই বইপড়া প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেবে বলে ধারণা করছেন আয়োজকেরা। ঢাকা, চট্টগ্রামসহ ১৫টি জেলার ৫০টি কলেজে এই কার্যক্রম চলবে ১৮ সপ্তাহ জুড়ে। অংশগ্রহণকারীরা বাংলা সাহিত্য ও বিশ্বের কিশোর সাহিত্যের সেরা ২৪টি বই পড়ার সুযোগ পাবে। চারটি বিভাগে দেওয়া হবে চারটি পুরস্কার।সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আগামীর আলো প্রতিযোগিতার মাধ্যমে ৫০টি কলেজে দেওয়া হচ্ছে ছয় হাজার ৩০০ কপি বই এবং পুরস্কার হিসেবে দেওয়া হবে ২১ হাজার ১০০ বই।