প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলামকে বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় স্মরণ করল দেশবাসী। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্রোহী কবির ৩৯তম প্রয়াণ দিবস গতকাল পালিত হয়েছে। ভোরে কবির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধি ও স্মৃতি কমপ্লেক্সে নামে মানুষের ঢল। ভোর থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।