নজরুলকে কোন পরিচয়ে জানব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী ‘নজরুল ইসলামকে কোন পরিচয়ে জানব’ শীর্ষক একক বক্তৃতা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার হলে এই আয়োজনে একক বক্তৃতা করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং স্বাগত বক্তৃতা করেন মহাপরিচালক শামসুজ্জামান খান।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, নজরুলের শিল্পকর্মের নেপথ্যে চিরকালীন মানবের মুক্তির অঙ্গীকার লুক্কায়িত ছিল। শুধু স্বাধীনতা নয়, সাম্যের আবশ্যকতার কথাও তিনি বারবার বলে গেছেন তাঁর কালজয়ী সৃষ্টিতে। তিনি মনে করতেন, সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন।
সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, নজরুল কোনো বিশেষ কাল-সমাজ বা গোষ্ঠীর পরিচয়ে আবদ্ধ নন। বরং এসব সীমানা পেরিয়ে এক উদার আকাশপথের যাত্রী, যেখানে সব দেশ-কাল-ধর্মের মানুষের মুক্তির অঙ্গীকার সূচিত আছে।