নজরুলকে নিয়ে ‘অখণ্ড অ্যালবাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি অ্যালবাম তৈরির কাজ শুরু করেছে নজরুল ইনস্টিটিউট। অখণ্ড নজরুল নামের এ অ্যালবামটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ করা হবে।নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, কাজী নজরুল ইসলামের শতাধিক আলোকচিত্র থাকবে এতে। পাশাপাশি আরও থাকবে নজরুলের ব্যবহার করা জিনিসপত্রের ছবি, নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানের ছবি, নজরুল পরিবারের ছবি, তাঁর সমাধির ছবি এবং নজরুলের লেখা অসংখ্য চিঠি।স্টালিন বলেন, ‘এই অখণ্ড নজরুল অ্যালবাম থেকে কাজী নজরুল ইসলামের ব্যাপারে একটা সামগ্রিক ধারণা পাওয়া যাবে। নতুন প্রজন্মের কাছে নজরুলকে ছবির মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে।’জানা গেছে, এরই মধ্যে অ্যালবাম তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। বিভিন্ন উপকরণ সংগ্রহ করা হচ্ছে।