নজরুলজয়ন্তী অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মে কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মদিন। তার আগেই আজ শুক্রবার নজরুলজয়ন্তী উদ্যাপন করবে নজরুলসংগীত শিল্পী পরিষদ। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। নজরুলসংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা জানান, আজ সকালে দেশের ২০টি জেলা থেকে আমন্ত্রিত নজরুলসংগীতের নিবেদিতপ্রাণ শিল্পী, প্রশিক্ষক, সংগঠক, গবেষক ও কর্মীদের সংবর্ধনা দেওয়া হবে। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছে, এমন ১৩ জন শিশু-কিশোর নজরুলের গান পরিবেশন করবে। বেলা তিনটায় থাকবে আসাদুল হকের প্রবন্ধ পাঠ ‘নজরুলসংগীতের সমস্যা ও সমাধান’। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি গান শোনাবেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা। থাকবে নাচ ও আবৃত্তি। এ অনুষ্ঠানে দেওয়া হবে ‘নজরুল পদক’। এবার এ সম্মাননা পাচ্ছেন প্রবীণ শিল্পী খালিদ হোসেন ও রফিকুল ইসলাম। তাঁদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক বাংলালিংক।