নজরুলজয়ন্তীতে সব চ্যানেলে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই সব থেকে বাছাই করে কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হলো।বিটিভিএবার জাতীয় পর্যায়ে কবির জন্মদিন উদ্যাপনের মূল অনুষ্ঠান হবে ময়মনসিংহের ত্রিশালে। বেলা ১১টা থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। শিল্পী নাটকে অভিনয় করেছেন ইলোরা গওহর, নাসিম ও মুক্তি। এটিএন বাংলাপরীর কথা টেলিছবিতে অভিনয় করেছেন ফারহানা মিলি ও শাহরিয়ার শুভ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত। সাইদুল আনাম টুটুল পরিচালনা করেছেন রাক্ষুসী নাটকের। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল ও অরুণা বিশ্বাস। মম মায়াময় স্বপনে অনুষ্ঠানে গান গেয়েছেন ফাতেমা-তুজ-জোহরা, শাহীন সামাদ, ইয়াসমীন মুশতারী, সুজিত মুস্তাফা ও খায়রুল আনাম শাকিল।চ্যানেল আইচ্যানেল আই কার্যালয়ে আয়োজিত নজরুল মেলা সরাসরি দেখানো হবে বেলা ১১টা থেকে। ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান প্রথম প্রদীপ জ্বালো থাকছে রাতে। আরও আছে নাটক বনের বেদে। এতে অভিনয় করেছেন সজল, মৌসুমী বিশ্বাস প্রমুখ।একুশে টিভিনজরুলকে নিয়ে থাকছে প্রামাণ্যচিত্র প্রতিচ্ছবি। দোলনচাঁপার বনে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফাতেমা-তুজ-জোহরা।এনটিভিস্টুডিও থেকে সরাসরি দেখানো হবে অনুষ্ঠান সবার কথা কইলে কবি। এতে অংশ নেবেন ইয়াকুব আলী খান, নাসিমা শাহীন, বিজন চন্দ্র মিস্ত্রি ও দিনাত জাহান। বিনু নাটকটি পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন অপি করিম ও আরমান পারভেজ মুরাদ। চির বিদ্রোহী বীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন রশীদ হায়দার, হায়াৎ মামুদ, হাসান আরিফ ও মুহাম্মদ নূরুল হুদা। আরটিভিনজরুলের বিভিন্ন রাগপ্রধান গান নিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠান রাগ অনুরাগে নজরুল। আর চলচ্চিত্রে নজরুলের ভূমিকা নিয়ে থাকছে চলচ্চিত্রে নজরুল।বাংলাভিশনসুধীন দাশ ও সোহ্রাব হোসেনকে নিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠান নজরুলসংগীত পরম্পরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লীনা তাপসী খান। শাওন রাতে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। এত গান করবেন খালিদ হোসেন ও শাহীন সামাদ। অগ্নিগিরি নাটকটি পরিচালনা করেছেন অনন্ত জাহিদ। এতে অভিনয় করেছেন সজল ও তিশা।দেশ টিভিআপনার চেয়ে আপন অনুষ্ঠানে গান করবেন ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ফাতেমা-তুজ-জোহরা ও শারমীন সাথী ইসলাম। নজরুলের লোকসুরের গান নিয়ে থাকছে বাঁশি বাজায় কে। বিভিন্ন ধর্ম নিয়ে নজরুল রচিত গানের অনুষ্ঠান মানুষের চেয়ে বড় কিছু নাই।