প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল থেকে নজরুল একাডেমির উদ্যোগে শুরু হলো চার দিনব্যাপী অনুষ্ঠানমালা। বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কবির নাতনি বেগম খিলখিল কাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও নজরুলবিষয়ক প্রবন্ধ ‘নজরুল সংগীত’ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু রহমান। প্রবন্ধের ওপর আলোচনা করেন নজরুলসংগীত শিল্পী সুজিত মোস্তফা, কণ্ঠশিল্পী অধ্যাপক নাশিদ কামাল, ইয়াকুব আলী খান ও খিলখিল কাজী। সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সহসভাপতি মো. আবদুল হান্নান। সন্ধ্যাকালীন দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।