নজরুলজয়ন্তীর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী সামনে রেখে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নজরুল একাডেমী আয়োজিত জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার গতকাল ছিল দ্বিতীয় দিন। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে গতকাল অনুষ্ঠানের প্রথম পর্বে মান উন্নয়নমূলক আসরে গান করেন একাডেমীর শিক্ষার্থীরা। সন্ধ্যায় ছিল আলোচনা পর্ব।

একাডেমীর শিল্পীদের সমবেত কণ্ঠে ‘একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লি জননী’ গানটির মধ্য দিয়ে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে একক নজরুলসংগীত পরিবেশন করেন মো. বদিউজ্জামান, মিন্টু রহমান, সিরাজুল ইসলাম, রেজা মতিন প্রমুখ।