নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম গুরুতর অসুস্থ হওয়ার পর ২৬ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ায় এ শিল্পীকে ওই দিন থেকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তিনি মিনহাজ রহিম চৌধুরীর কাছে চিকিৎসাধীন।হাসপাতালটির প্রশাসন সূত্র প্রথম আলোকে আজ জানিয়েছে, বর্তমানে ফিরোজা বেগমের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে এবং কাল তাঁকে কেবিনে পাঠানো হবে।