নজরুলসংগীতের অ্যালবাম ‘কেন মেঘের ছায়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলসংগীতের সুরে শরতের সন্ধ্যায় শ্রোতাদের মন ভরিয়ে দিলেন শিল্পী সানী জুবায়ের। গতকাল বুধবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে তাঁর নজরুলসংগীতের অ্যালবাম কেন মেঘের ছায়ার প্রকাশনা অনুষ্ঠানে তিনি অ্যালবামের গানগুলো গেয়ে শোনান।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে কেন মেঘের ছায়া অ্যালবামটি। প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। বেঙ্গলের আয়োজনে এই প্রকাশনা অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক ফকরুল আলম।অনুষ্ঠানে শিল্পী বলেন, ‘আরও আগেই নজরুলের গানের অ্যালবাম করার ইচ্ছা ছিল। কিন্তু মনে হয়েছে, নজরুলের কাব্য ও সুরের যে গতি-প্রকৃতি, সেটা সঠিকভাবে উপলব্ধি বা অনুধাবন করতে না পারলে আমার অ্যালবাম করা উচিত হবে না। এখন হয়তো ঠিক সময়।’শিল্পী জানান, তাঁর নানা কবি খান মুহাম্মদ মইনুদ্দীন ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সমসাময়িক। সখ্যও ছিল দুজনের মধ্যে। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় নজরুল ও মইনুদ্দীন হুগলীর জেলে একসঙ্গেই ছিলেন। নানাবাড়িতে নজরুলসংগীতের চর্চা হতো নিয়মিত। সেখান থেকেই নজরুলের গানের প্রতি তাঁর আনুরাগের সৃষ্টি। তবে তিনি প্রাতিষ্ঠানিকভাবে পাশ্চাত্য ধ্রুপদি সংগীতেরই চর্চা করে এসেছেন।এই অ্যালবামের গানগুলো হলো ‘চোখের নেশার ভালবাসা’, ‘সুরে ও বাণীর মালা দিয়ে’, ‘এত জল ও-কাজল চোখে’, ‘যারে হাত দিয়ে মালা’, ‘উচাটন মন ঘরে রয়না’,‘শূন্য এ বুকে পাখী মোর’, ‘সখী সে হরি কেমন বল’, ‘যবে তুলসি তলায় প্রিয় সন্ধ্যাবেলায়’ ইত্যাদি।শিল্পী সানী জুবায়ের প্রায় দুই দশক ধরে সংগীতের চর্চা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। এ ছাড়া সুইডেনের রয়্যাল কলেজ অব মিউজিক থেকে পাশ্চাত্য ক্ল্যাসিক্যাল সুরের ধারা নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। এর আগে তাঁর বেশ কয়েকটি একক ও মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে।কাল শারদোৎসবআগামীকাল শুক্রবার সকাল সাতটায় ধানমন্ডি লেকের পাড়ে শতায়ু অঙ্গনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা ‘শারদোৎসব ১৪১৯’-এর আয়োজন করেছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী মিতা হক, লাইসা আহমেদ, বুলবুল ইসলাম প্রমুখ। এ ছাড়া সম্মেলক সংগীত পরিবেশন করবেন পরিষদের শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব ও সামিনা হোসেনের নেতৃত্বে নৃত্যশিল্পীরা।সাহিত্যবিশারদের ১৪১তম জন্মবার্ষিকীবাংলা সাহিত্যের খ্যাতিমান গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী আজ বৃহস্পতিবার বিকেল চারটায় একাডেমীর সেমিনার হলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ভূঁইয়া ইকবাল। আলোচনা করবেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী, অধ্যাপক গোলাম মুস্তাফা ও ইসরাইল খান। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবর্ণজয়ন্তীর আয়োজনবাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে আগামী বছর। এ উপলক্ষে চলচ্চিত্র সংসদের সাবেক ও বর্তমান কর্মীরা সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপনের কর্মসূচি নিয়েছেন।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তীর কর্মসূচি ঘোষণা করা হয়। ২০১৩ সালের ৪ জানুয়ারি রবীন্দ্রসরোবর মঞ্চে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সরা বছর ধরে চলবে তাদের বিভিন্ন কর্যক্রম। এ উপলক্ষে মুহম্মদ খসরুকে আহ্বায়ক করে জাতীয় উদ্যাপন পরিষদ ও মাহবুব জামিলকে সভাপতি করে জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসবের সদস্যসচিব মোরশেদুল ইসলাম, মুহম্মদ খসরু প্রমুখ।কাহা তুম চলে গ্যায়ে’উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী জগজিৎ সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ১০ অক্টোবর। দিনটিকে স্মরণ করতে জগজিৎ সিংয়ের অনুসারী শিল্পী মেসবাহ্ আহমেদ সুরে সুরে তাঁকে শ্রদ্ধা জানালেন। রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ‘কাহা তুম চলে গ্যায়ে’ শীর্ষক গজলসন্ধ্যায় তিনি পরিবেশন করেন জগজিৎ সিংয়ের জনপ্রিয় ও অপ্রচলিত বেশ কিছু গজল। প্রায় তিন ঘণ্টাব্যাপী সুরেলা এ আয়োজন করে ইউএমএসএল।অনুষ্ঠানের শুরুতে শিল্পী মেসবাহ্ আহমেদ জগজিৎ সিংয়ের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। এরপর গান। ‘ক্যায়া তুম চলে গ্যায়ে’ দিয়ে শুরু করে গানের সুরে জগজিৎ সিংয়ের চলে যাওয়ার বেদনা তুলে আনেন শিল্পী। এরপর তিনি ‘মেরি তানহাইওঁ’, ‘তুম ইত না জো মুসকুরা রেহে হো’, ‘গাম কা খাজানা’, ‘বাত নিকলেগি’, ‘মিলকার জুদা’, ‘মে তানহা থা’, ‘তেরি খুশবু মে’, ‘আদমি কো ক্যায়া দেগা’, ‘শুনতা কে ও’সহ বেশ কয়েকটি গজল পরিবেশন করেন।