নজরুলসংগীতের দুটি অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন তাঁর গানের বেশ কিছু অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে। এর আওতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উন্মোচিত হলো নতুন দুটি নজরুলসংগীতের অ্যালবামের মোড়ক। অ্যালবাম দুটি হলো: শিল্পী ইয়াসমিন মুশতারীর কণ্ঠে মহুয়া বনে এবং শিল্পী ইয়াকুব আলী খানের কণ্ঠে ধারণকৃত শুকতারা।ছায়ানট মিলনায়তনে অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করেন নজরুল-গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দুই শিল্পী অ্যালবামে স্থান পাওয়া গানগুলো পরিবেশন করেন।শিল্পী ইয়াসমিন মুশতারীর মহুয়া বনে অ্যালবামের গানগুলো হলো: ‘সন্ধ্যা গোধূলি লগনে কে’, ‘বুলবুলি নীরব নার্গিস বনে’, ‘গোঠের রাখাল বলে দে রে’, ‘বন-কুন্তল এলায়ে’, ‘পিয়া গেছে কবে পরদেশ’, ‘সন্ধ্যামালতী যবে ফুল বনে’, ‘হারানো হিয়ার নিকুঞ্জ পথে’, ‘তেপান্তরের মাঠে বঁধু হে’, ‘বেণুকা ওকে বাজায় মহুয়া বনে’ এবং ‘রস-ঘনশ্যাম-কল্যাণ-সুন্দর’।শিল্পী ইয়াকুব আলী খানের শুকতারা অ্যালবামের গানের মধ্যে রয়েছে: ‘তুমি আমার সকাল বেলার সুর’, ‘ও বাঁশের বাঁশিরে’, ‘গগনে পবনে আজি’, ‘আমি তব দ্বারে’, ‘দোলে বন-তমালের ঝুলনাতে’, ‘মোর প্রিয়া হবে’, ‘তুমি আমায় ভালোবাস’, ‘কেন আন ফুলডোর’, ‘পরদেশী মেঘ যাওরে ফিরে’, ‘আলগা কর গো খোঁপার বাঁধন’, ‘হাসে আকাশে শুকতারা হাসে’ এবং ‘একি অপরূপ রূপে মা তোমায়’।মহানগর উদীচীর সম্মেলন আজ শুরুআজ শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের দুই দিনের নবম দ্বিবার্ষিক সম্মেলন। সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী খাদেমুল ইসলাম বসুনিয়া।সম্মেলনে অতিথি থাকবেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্পী শিশির ভট্টাচার্য্য, আদিবাসী নেত্রী রেবেকা সরেন, উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল আলমসহ দেশের বরেণ্য শিল্পী, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক সংগঠকেরা। এ সময় জাতীয় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন উদীচীর শিল্পীরা। এরপর অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। উদ্বোধনী পর্ব শেষে দুপুরে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হবে সম্মেলনের কাউন্সিল অধিবেশন। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনের দ্বিতীয় দিন কাল সকাল ১০টা থেকে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এরপর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ থাকবে উদীচীর নৃত্য বিভাগের শিল্পীদের পরিবেশনায় ‘রায়বেঁশে নৃত্য’। দুই দিনের সংগীত ও নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করবেন উদীচী ঢাকা মহানগর সংসদ ও শাখাগুলোর কর্মী এবং আমন্ত্রিত শিল্পীরা।