নজরুলের আলেয়া অবলম্বনে ‘দ্রোহ প্রেম নারী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের গীতিনাট্য ‘আলেয়া’ অবলম্বনে নাটক দ্রোহ প্রেম নারী আজ মঞ্চে নিয়ে আসছে প্রাঙ্গণেমোর। গত ১৭ জুন নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। নাটকটির নির্দেশনা দিয়েছেন দলের তরুণ নাট্যকর্মী রামিজ রাজু। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে। দ্রোহ প্রেম নারী নাটকে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, সরোয়ার আলম, শুভেচ্ছা, অনিন্দ্র কিশোর, সুমী মণ্ডল, রিগ্যান, জয়নাল আবেদীন, তুহিন, সীমান্ত, বিপ্লব, রাসেল, মামুন, রাজ, লিটু, রিফাত, সুজন, আশা ও ঊষা। নাটকের গল্পে দেখানো হয়েছে এই পৃথিবীতে প্রেম-ভালোবাসা আলেয়ার আলো। সিক্ত হূদয়ের জলাভূমিতে এর জন্ম। ভ্রান্ত পথিককে পথ থেকে পথান্তরে নিয়ে যাওয়াই এর ধর্ম। দুঃখী মানব এরই লেলিহান শিখায় পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে। নারীর হূদয়—তাদের ভালোবাসা কুহেলিকাময়। এও এক আলেয়া। এ যে কখন কাকে পথ ভোলায়, কখন কাকে চায় তা চির রহস্যময়। পুরুষও তেমনি হূদয় থেকে হূদয়ান্তরে তার সঙ্গীকে খুঁজে ফেরে। ভালোবাসা ও প্রেরণা ছাড়া মানুষ কোনো শক্তিকেই জয় করতে পারে না। তাই এর অবমাননা প্রতিঘাতরূপে ফিরে আসে নিজের ভাগ্যে। এ নিয়েই এই নাট্য দ্রোহ প্রেম নারী।