নজরুলের গান নিয়ে কয়ার করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজীব, আপনি সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক। এবার উপস্থাপনা করছেন।হ্যাঁ, আমার অনুষ্ঠানটির নাম ‘গানের খেয়া’। চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে। নজরুলের গানের যাঁরা চর্চা করছেন—এমন দুটি প্রজন্মের মাঝে মেলবন্ধন তৈরির ভাবনা নিয়ে অনুষ্ঠানটি।এখানে আপনি কোন প্রজন্মের প্রতিনিধি?আমার অবস্থান মাঝামাঝি। বয়সের কারণেই এমনটা হয়েছে। আমাদের সময়ে নজরুলের গানের চর্চা ছিল খুবই হতাশাজনক। এখনো যে খুব ভালো হচ্ছে, তা বলব না। আর প্রচারমাধ্যমগুলো অন্যান্য গানের ব্যাপারে যতটা উদার, নজরুলের গানের ক্ষেত্রে চিত্রটা একেবারেই বিপরীত। আমরা এই অনুষ্ঠানে নজরুলের গানের বরেণ্য ও জনপ্রিয় শিল্পীদের আমন্ত্রণ জানাচ্ছি।অনুষ্ঠানটি উপস্থাপনা করার ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমি মন উচাটন অ্যালবামের জন্য ‘৭ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার’ পেয়েছিলাম। এরপর নজরুলের গান নিয়ে নতুন কিছু করার পরিকল্পনা করি। একই সময় চ্যানেল নাইন থেকেও একটি প্রস্তাব পাই। এভাবেই হয়ে গেল। এবার বিজয় দিবসের আগে আপনি ‘বিজয় থেকে বিজয়ে’ গানটির সুর করেছিলেন...গানটির গীতিকার আফজাল হোসেন আমাকে বললেন, ‘অনেক রকমের দেশের গান হয়েছে, এবার তোমার নিজের মতো করে করো।’ গানটি সুর করেছি মিশ্র কেদার রাগের ওপর ভিত্তি করে। আপনার নিজের গানের খবর কী?প্রতিদিনই অনেক কাজ করছি। কিন্তু তার মধ্যে আমার নিজের কাজটিই করা হচ্ছে না। শচীন দেববর্মনের ১০টি গান নিয়ে আমি একটি অ্যালবাম অনেক দিন ধরেই করছি। কাজটি এখন শেষের পথে। যুগল কণ্ঠের একটি অ্যালবাম করছি। শুধুই প্রেমের গান। এখানে আমার সঙ্গে কণ্ঠ দিচ্ছেন ফাহমিদা নবী, কনা ও এলিটা। গান নিয়ে আর কোনো পরিকল্পনা আছে?‘কয়ার থার্টি ওয়ান’ নামে আমার একটি দল আছে। আমরা নিয়মিত বসছি। সব ধরনের গানই করব। তবে শুরুতেই নজরুলের গান নিয়ে কয়ার করছি।