নজরুলের গান নিয়ে ফাহমিদার অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহমিদা নবী ।  ছবি: প্রথম আলো
ফাহমিদা নবী । ছবি: প্রথম আলো

২০০৭ সালে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছিলেন ফাহমিদা নবী। এবার নিজের ১২তম একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন ফাহমিদা। বললেন, ‘অ্যালবামের জন্য অনেক পড়াশোনা করে নজরুলকে আরও জানার চেষ্টা করেছি। আত্মবিশ্বাস পেয়েই কাজে হাত দিয়েছি।’
এর মধ্যে ফেসবুকে নজরুলের দীর্ঘ একটা গানের তালিকা প্রকাশ করেন ফাহমিদা। তাঁর ভক্ত-শ্রোতারা সেখান থেকে কয়েক শ গান পছন্দ করে কমেন্ট করেন। এরপর সেখান থেকে ফাহমিদা বেছে নেন নয়টি গান। নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামের সব কটি গানই মূলত প্রেমের। অধিকাংশই তৈরি হয়ে গেছে। বাকি গানগুলো মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানান ফাহমিদা। অ্যালবামটির কম্পোজিশন করছেন পার্থ মজুমদার। কাজী নজরুল ইসলামের জন্মদিনে অ্যালবামটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারবেন বলে আশা করছেন ফাহমিদা।