নজরুলের গানের আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলামসহ ১৯ জন বিশিষ্ট শিল্পীর প্রথম রেকর্ড করা গান নিয়ে আজ অনুষ্ঠান আয়োজন করেছে দি ডেইলি স্টার-এর নিয়মিত বাংলা গানের আসর ‘স্টার মেলোডিজ’। অনুষ্ঠানের শিরোনাম ‘নজরুলের গানের প্রথম রেকর্ডের শিল্পীরা’। গানগুলোতে কণ্ঠ দেবেন সুমন চৌধুরী, ডালিয়া নওশিন, ফাতেমা তুজ জোহরা, খায়রুল আনাম শাকিল, নাশিদ কামাল ও সুজিত মোস্তফা। সঞ্চালনা করবেন সাদিয়া আফরিন মল্লিক। দি ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।