নজরুলের গীতিনাট্য নিয়ে ‘দ্রোহ প্রেম নারী’
দর্শকসারিতে অন্ধকার। নীরবতা পুরো মিলনায়তনে। নাটক শুরু হলো। একের পর এক গান। গানের সুরে-তালে নেচে চলেছেন অভিনেতারা। পরিবর্তিত হচ্ছে গানের বিষয়বস্তু, পরিবর্তিত হচ্ছে নাচের ধরন।গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে প্রাঙ্গণেমোরের পঞ্চম প্রযোজনা দ্রোহ প্রেম নারী নাটকটি শুরু হয়েছিল এভাবেই। কাজী নজরুল ইসলামের গীতিনাট্য আলেয়া অবলম্বনে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্যকার রামিজ রাজু।রাজা মীনকেতু আর অন্য দেশের রানি জয়ন্তীকে নিয়েই গড়ে উঠেছে কাহিনি। মীনকেতু ফুল ও হূদয় দলন করতে ভালোবাসে। জয়ন্তী চায় মীনকেতুর রাজ্য ও হূদয় জয় করতে। এই যুদ্ধ, এই ভালোবাসা নিয়েই গড়ে ওঠে কাহিনি। তিনটি পুরুষ ও তিনটি নারীর জটিল জীবনের কাহিনি এখানে বিবৃত হয়েছে। নাটকে দেখা যায়, চরিত্রগুলোর কেউই তাদের অভীষ্টকে খুঁজে পায় না। ভালোবাসার মানুষটি কাছে আসে না; যাকে ভালো লাগে না, সে-ই চলে আসে কাছে। অর্থাৎ চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ আলেয়া হয়ে ঘুরে ফেরে।নাটকটিতে প্রেমিক-হূদয়ের অস্থিরতা প্রকাশ পেয়েছে। সেনাপতি চন্দ্রকেতু ভালোবাসার মানুষ কৃষ্ণাকে বলছে, ‘বন্ধু তো আমার হূদয়ের তৃষ্ণা মেটাতে পারে না।’ কৃষ্ণারও উত্তর, ‘যুদ্ধ জয় আর হূদয় জয় তো সমান সহজ নয়, সেনাপতি।’তারেক মাসুদের ‘রানওয়ে’রাহুল মাদ্রাসার পড়ত। মা রহিমা ক্ষুদ্রঋণ সমিতি থেকে একটি গাভি কিনে দুধ বিক্রি করে সংসার চালান। বোন ফাতেমা পোশাক তৈরির কারখানায় কাজ করে। এক মাস হলো তার বাবা মধ্যপ্রাচ্যে চাকরির খোঁজে গিয়ে নিরুদ্দেশ। একদিন তার মামার দোকানে আরিফ নামের এক তরুণের সঙ্গে পরিচয় হয়। আরিফ একদিন ‘সহীহ’ (সঠিক) পথের সন্ধান দেখানের কথা বলে রাহুলকে নিয়ে যায় আফগানফেরত কমান্ডারের কাছে। কমান্ডার তাকে সহীহ পথে চলতে উদ্বুদ্ধ করেন। তারপর শুরু হয় প্রশিক্ষণের পালা। সিরাজগঞ্জের এক চরে তার মতো আরও অনেকের কমান্ডো প্রশিক্ষণে গোপনে জিহাদে উদ্বুদ্ধ করা হয় তরুণদের।প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হয় সিনেমা হলে বোমা চালাতে। একসময় জঙ্গি আরিফ হামলা করে আদালতে। সেখানে সে আহত হয়। এ সময় আফগানফেরত কমান্ডার সবাইকে যার যার মতো পালিয়ে যেতে বলেন। এ ঘটনায় বোধোদয় হয় জঙ্গি দলে যোগ দেওয়া রাহুলের। এভাবেই এগিয়ে যেতে থাকে নির্মাতা তারেক মাসুদের নতুন চলচ্চিত্র রানওয়ের কাহিনি। গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ছিল রানওয়ের উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানে তারেক মাসুদ জানালেন, যেখানে সেন্সর বোর্ড সিনেমা ছাড় দিতে নানা ঝামেলা করে, সেখানে রানওয়ে বিনা ঝামেলায় ‘আনকাট’ সেন্সর পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও সিনেমার প্রযোজক ক্যাথরিন মাসুদ।দেড় ঘণ্টার এই সিনেমার বিষয় ‘জঙ্গিবাদ’। সিনেমার শেষ পর্যায়ে এতে দেখা যায়, ভুল পথগামী রাহুল ফিরে আসে সংসারে। তার বাবা যিনি বিদেশে গিয়ে এক অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল পরিবারকে, তিনিও ফিরে আসেন। রানওয়েতে অভিনয় করেছেন ফজলুল হক, রাবেয়া আক্তার, নাজমুল হুদা, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। এরপর আলোচনায় অংশ নেন কামাল আবদুল নাসের চৌধুরী, মুস্তাফা মনোয়ার, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, হামিদা হোসেন প্রমুখ।দুটি প্রামাণ্যচিত্র১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় চিরতরে হারিয়ে গেছেন মানিকগঞ্জের হেলাচিয়া গ্রামের রবীন্দ্রনাথ সরকার। এ হলো বন্ধুর প্রতি বন্ধুর বিশ্বাসঘাতকতার এক নির্মম কাহিনি। দুঃখজনক এই ঘটনার নায়ক নিখোঁজ রবীন্দ্রনাথ সরকারের সহপাঠী-বন্ধু এবং তখনকার শান্তি কমিটির মানিকগঞ্জ অঞ্চলের প্রধান দিদার বক্সের ছেলে পিয়ারা। এই নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র কোথায় পাবো তারে। নির্মাণ করেছেন ফৌজিয়া খান।গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে কোথায় পাবো তারে প্রামাণ্যচিত্রের ডিভিডি মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, নাসির উদ্দীন ইউসুফ ও নওয়াজেশ আলী খান। অনুষ্ঠানে অতিথিরা সে কথা বলে যাই নামে আরেকটি প্রামাণ্যচিত্রের ডিভিডির মোড়ক উন্মোচন করেন। এ প্রামাণ্যচিত্রে নূর খাতুনকে একটি ছাইচাপা আগুনের ফুলকি হিসেবে মূল্যায়ন করেছেন নির্মাতা। তিনি আমাদের মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী। মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া তাঁর অপমান ও লাঞ্ছনার কথা বলতে উন্মুখ তিনি। যুদ্ধাপরাধীদের মুখোশ উন্মোচন করতে বদ্ধপরিকর। তিনি বিচারপ্রার্থী। তিনি তাঁর মুক্তিযোদ্ধা পিতা শহীদ আবদুস সালামের হত্যার বিচার চান। অনুষ্ঠানে সে কথা বলে যাই প্রামাণ্যচিত্রের প্রধান চরিত্র নূর খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়।