নজরুলের পরিচিত ও অপরিচিত গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলের খুব পরিচিত এবং একেবারেই শোনা যায় না—এমন কিছু গান নিয়ে অ্যালবাম করেছেন কল্পনা আনাম। ভারতের সারেগামা থেকে আসা এই অ্যালবামটির নাম শিউলি ফুলের মালা। কল্পনা জানান, নজরুলজয়ন্তী উপলক্ষে এসেছে এটি।অ্যালবামে নজরুলের অপরিচিত গানের ব্যাপারে কল্পনা জানান, এই অ্যালবামে এ ধরনের চারটি গান আছে—ধ্রুপদ অঙ্গের গান ‘রাঙা জবার বায়না ধরে’, ছায়ানট রাগের ওপর ভক্তিরসের গান ‘ওগো অন্তর্যামী’, ‘কানে আজও বাজে আমার’ ঝুমুর অঙ্গের এবং নজরুলের সৃষ্ট রাগ অরুণ রঞ্জনীর ওপর ‘হাসে আকাশে শুকতারা হাসে’। কল্পনা বলেন, ‘সব কটি গানই একটু অন্য ধরনের। কিন্তু চমৎকার। শ্রোতাদের পরিচিত করিয়ে দেওয়ার জন্যই আমি কম শোনা এই গানগুলো নির্বাচন করেছি। নজরুলের আদি গ্রামোফোন রেকর্ড থেকে গানগুলো সংগ্রহ করেছি। এরই মধ্যে নজরুল ইনস্টিটিউট থেকে স্বরলিপিও বেরিয়েছে। পাশাপাশি খুব পরিচিত গানও আছে এতে। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’শিউলি ফুলের মালা কল্পনার অষ্টম একক অ্যালবাম। আর ভারত থেকে তৃতীয়। আগের দুটো অ্যালবাম প্রকাশকরেছিল পিএনএম। সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। ঢাকায় অ্যালবামটি বাজারজাত করছে লেজার ভিশন।