জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আজ [২৭ আগস্ট] বিশেষ অনুষ্ঠানমালা
প্রচার করবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল।
এর মধ্যে কিছু অনুষ্ঠান:

চ্যানেল আই
বেলা ১১টা ৫ মিনিট: সরাসরি নজরুল। উপস্থাপনা আসাদ চৌধুরী
সন্ধ্যা সাতটা ৫০ মিনিট: নজরুলের জীবনভিত্তিক নাটক নিশিথ প্রীতম, পরিচালনা অরুণা বিশ্বাস

মাছরাঙা টিভি
সকাল ১০টা ২ মিনিট: প্রামাণ্যচিত্র ‘নজরুলের মক্তবে’
বেলা ২টা ৩০ মিনিট: ‘ফেয়ার অ্যান্ড লাভলী সিনেটিউন’-এ ‘চলচ্চিত্রে নজরুলের গান’।
বেলা ৩টা: ‘বাঁধনহারা’ অবলম্বনে নির্মিত টেলিফিল্ম কুহু।
বিকেল ৫টা: নজরুলের গল্প অবলম্বনে মুস্তাফা মনোয়ারের পাপেট শো।
রাত ১১টা: বিশেষ নৃত্যানুষ্ঠান ‘খেলিছ এ বিশ্বলয়ে’। এতে নৃত্য পরিবেশন করবেন শামীম আরা নীপা, শিবলী মহম্মদ ও নৃত্যাঞ্চল-এর শিল্পীরা।

এনটিভি
দুপুর ১২টা ২০ মিনিট: বিশেষ নাটক ‘দুরন্ত পথিক’। গোলাম সোহরাব দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আলী যাকের, তিশা।
রাত ৯টা: নাটক প্রিয় এমন রাত ।
এসএ টিভি
রাত ৯টা: নাটক মানসী। রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান।

বাংলাভিশন
রাত ১১টা ২৫ মিনিট: ‘মিউজিক ক্লাব’। গান করবেন ফাতেমা তুজ জোহরা ও খায়রুল আনাম শাকিল