নজরুলের প্রয়াণবার্ষিকীতে টিভি আয়োজন

চ্যানেল আই
বেলা ১টা ৫ মিনিটে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চলচ্চিত্র মেহের নেগার। অভিনয়ে মৌসুমী ও ফেরদৌস। পরিচালনা করেছেন মৌসুমী ও গুলজার।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নজরুলের কবিতা অবলম্বনে গোলাম হাবিবের পরিচালনায় নাটক রেশমি চুড়ি।
রাত ৯টা ৪৫ মিনিটে ‘চন্দ্রমল্লিকা’ অনুষ্ঠানে গাইবেন ফেরদৌস আরা।
মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা সাড়ে ৭টায় নজরুলের গল্প অবলম্বনে টেলিছবি রাক্ষুসী। অভিনয়ে শর্মীমালা, শাহাদাত, নাজিরা মৌ প্রমুখ। পরিচালনায় রুশো।
এটিএন বাংলা
সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় কবির ওপর তথ্যচিত্র তূর্যনাদের বাঁশি। পরিচালনায় আমজাদ কবীর চৌধুরী। বেলা ৩টা ১৫ মিনিটে শিশুতোষ অনুষ্ঠান ‘ছোটদের নজরুল’।
বিকেল ৫টা ২০ মিনিটে গীতিনৃত্যনাট্য আমারে দেব না ভুলিতে। পরিচালনায় নাহিদ রহমান। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক শিউলীমালা। পরিচালনায় সাইদুল আনাম।
আরটিভি
রাত ৯টা ১০ মিনিটে বিশেষ নাটক বাদল বরিষনে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি প্রমুখ। পরিচালনায় কৌশিক শংকর দাশ।
রাত ১০টা ৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠানে গাইবেন শাফিন আহমেদ ও প্রিয়াংকা গোপ।
দেশ টিভি
বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে তথ্যচিত্র নিষিদ্ধ নজরুল। সন্ধ্যা ৬টায় যন্ত্রসংগীতানুষ্ঠান ‘সুরের ঝরনাধারায়’। রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি গান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘কেউ ভোলে না কেউ ভোলে’।
এনটিভি
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘নজরুলের চিঠি’। কবি নজরুল বিভিন্ন সময়ে, বিভিন্ন মানুষের কাছে চিঠি লিখেছেন। দুর্লভ সেই সব চিঠির কয়েকটি পড়ে শোনানো হবে অনুষ্ঠানে। রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নজরুলের জনপ্রিয় গান ‘আমায় নহে গো, ভালোবাসো মোর গান’ অবলম্বনে নির্মিত নাটক ধূমকেতু। নাট্যরূপ দিয়েছেন সারোয়ার রেজা। পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আফরান নিশো, তানভীন সুইটি, নিশা, দিলারা জামান, এ কে আজাদ সেতু প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নজরুলের মৃত্যুভাবনা ও দর্শন নিয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘আর অভিমান জানাব না’।