নজরুলের শ্বশুরবাড়িতে স্মৃতি জাদুঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমিলা কাজীর বাবার বাড়ি মানিকগঞ্জের তেওতাতে নজরুল স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে। সঙ্গে থাকবে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। এখানে থাকবে কাজী নজরুল ইসলামের বই, তাঁকে নিয়ে লেখা বই, ডিজিটাল আর্কাইভ, কাজী নজরুল ইসলামের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, আলোকচিত্র, গানসহ নানা কিছু। নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন জানান, পুরো ব্যাপারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তত্ত্বাবধান করছেন। তিনি আরও জানান, কুমিল্লায় ধর্মসাগরের পাশে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। আগামী জুলাই মাসে তা উদ্বোধন করা হবে। এরপর নজরুল ইনস্টিটিউট কেন্দ্র ও নজরুল জাদুঘর তৈরি হবে চট্টগ্রামে।