নজরুলের ‘কাজরী’ হলেন সুমাইয়া শিমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহী কবি নজরুল ইসলামের ছোট গল্পের কাজরীয়া চরিত্রটি অবলম্বনে ফেরদৌস হাসান নির্মাণ করছেন এক ঘণ্টার নাটক কাজরী। এতে প্রধান চরিত্র কাজরীর ভূমিকায় অভিনয় করছেন সুমাইয়া শিমু। আর নজরুল চরিত্রে অভিনয় করছেন শ্যামল। এ ছাড়া কর্নেলের চরিত্রে অভিনয় করছেন ব্রায়ান ডেভিস নামের একজন ইংল্যান্ডের নাগরিক। ঢাকার অদূরে গাজীপুরে নাটকটির শুটিং শুরু হয়েছে। আজ রোববার নাটকটির শেষ শুটিং হবে বলে জানান পরিচালক। নাটকে দেখানো হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেনাবাহিনীতে কাজ করার সময়টা। সেনাবাহিনীতে চাকরি করার সময় একদিন নজরুল শিকারে বের হয় কর্নেলের সঙ্গে। শিকারের সময় কর্নেলকে পাখি শিকার করতে অনিচ্ছার কথাটা জানিয়ে দেন নজরুল। কথামতো কর্নেল মুক্তি দেন নজরুলকে। বনের পথে হাঁটতে হাঁটতে কাজরীর সঙ্গে দেখা হয় নজরুলের। তিনি তাঁর মনের কথা জানান কাজরীকে। যা কাজরীর বিশ্বাস করতে কষ্ট হয়। কাজরী ভাবতে থাকেন তাঁর মতো একটি কালো বর্ণের মেয়েকে কীভাবে মানুষ পছন্দ করতে পারে। বিষয়টি ভেবে সেখান থেকে পালান কাজরী। নজরুলের সঙ্গে তখন দেখা হয় কাজরীর বন্ধুদের। তাঁদের কাছে নজরুল মনের কথা জানান। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়।সুমাইয়া শিমু ছাড়া কাজরী নাটকে আরও অভিনয় করেছেন স্বর্ণা, বীথি, রাশিক প্রমুখ। কাজরী নাটকটি ২৫ মে রাত নয়টায় এনটিভিতে দেখানো হবে।