নতুন অতিথিদের নাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের চার বছর পূর্তিতে বড় উপহার পেয়েছেন মারায়া ক্যারি-নিক ক্যানন দম্পতি। গত ৩০ এপ্রিল তাঁদের কোলজুড়ে এসেছে দুটি ফুটফুটে শিশু। যমজ সন্তানের একটি মেয়ে একটি ছেলে। ক্যারি ও নিক তাঁদের ছেলের নাম রেখেছেন মরোক্কান স্কট ক্যানন, মেয়ের নাম মনরো ক্যানন। ছেলের নাম মরোক্কান কেন? নিউইয়র্ক সিটির অ্যাপার্টমেন্টের মরোক্কান নামের কক্ষটি খুব প্রিয় এই তারকা দম্পতির কাছে। সেই কক্ষটিতেই ক্যানন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ক্যারিকে। তাই সেই কক্ষের নামটিকেই বেছে নিয়েছেন ছেলের নাম হিসেবে। আর মেরিলিন মনরো ক্যারির আদর্শের নাম, মেয়ের নামকরণ করেছেন তাই বিশ্বখ্যাত এই অভিনয়শিল্পীর নামেই। ওয়েবাসাইট।