নতুন অতিথির অপেক্ষায় সঞ্জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরই এক সাক্ষাত্কারে অভিনেতা সঞ্জয় দত্ত একটা মনোবাঞ্ছার কথা ব্যক্ত করেছিলেন। মনেপ্রাণে তিনি বাবা হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। সেদিন ছিল ওই অভিনেতার ৫০তম জন্মদিন।এবার সঞ্জয়ের জন্মদিনের মাস দুই আগেই কাঙ্ক্ষিত সুখবরটি পাওয়া গেল। অবশেষে বাবা হতে যাচ্ছেন তিনি। সঞ্জয় ও মান্যতার ঘর আলো করে আসছে নতুন অতিথি। তবে সেটা ২০১১ সালের জানুয়ারির আগে নয়। চিকিত্সকদের মুখে অনাগত সন্তানের খবর শুনে যারপরনাই খুশি সঞ্জয়-মান্যতা দম্পতি। ওয়েবসাইট।