নতুন অধ্যায় শুরু হয় 'দয়িতা' থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান মিলন
আনিসুর রহমান মিলন

টেলিভিশনে আমার শুরুটা হয়েছিল ২০০০ সালে। প্রথম নাটক ছিল রুলীন রহমানের আঁকাই। এরপর অনেকগুলো নাটকে কাজ করেছি। কিন্তু দর্শকের খুব কাছাকাছি আমাকে নিয়ে যায় সালাহউদ্দিন লাভলুর রঙের মানুষ ধারাবাহিকটি। যেহেতু ধারাবাহিকটি খুব জনপ্রিয় হয়েছিল, তাই নাটকের চরিত্রগুলোও প্রায় ব্যাপক পরিচিতি। ওই নাটকে আমার চরিত্রের নাম ছিল ‘ঝড়ু মণ্ডল’। কিন্তু আমার অভিনয়জীবনের নতুন অধ্যায় শুরু হয় নরেশ ভূঁইয়ার দয়িতা থেকে। শুরু থেকে তো আমরা নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু দয়িতার পর আমাকে মাথায় রেখে অনেক নাট্যকার নাটক লিখেছেন, পরিচালক নাটক তৈরি করেছেন। আমিও তাতে অভিনয় করেছি। এখন কাজ করছি চলচ্চিত্রে। তবে দয়িতার কথা সব সময় মনে থাকবে।
টেলিভিশনে অভিনয় করার আগে আমি মঞ্চে কাজ করেছি। ১৯৮৩ সাল মঞ্চে প্রথম কাজ করি থিয়েটার সেন্টারে। এরপর দেশ নাটকে যোগ দিই। ১৯৯৯ সাল পর্যন্ত এখানে নিয়মিত কাজ করেছি।