নতুন অনুষ্ঠান হারি জিতি নাহি লাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে ‘তাৎক্ষণিক’, বিটিভিতে ‘হিং টিং ছট’ এবং বাংলাভিশনে ‘লাগ ভেলকি’র পর আবারও দর্শকদের সামনে নতুন একটি গেইম শো নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা ও উপস্থাপক খাইরুল ইসলাম পাখি। বিভিন্ন ক্ষেত্রের কিছু তারকা পরিবারকে নিয়ে শোটি নির্মিত হয়েছে। খাইরুল ইসলামের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় নতুন এই ফ্যামিলি গেইম শোর নাম রাখা হয়েছে ‘হারি জিতি নাহি লাজ’। এরই মধ্যে অনুষ্ঠানটির ২৬ পর্বের ধারণকাজ সম্পন্ন হয়েছে। ডিএফপির শুটিং ফ্লোরে চমত্কার সেট তৈরি করে অনুষ্ঠানের দৃশ্য ধারণের কাজ হয়েছে। ফ্যামিলি গেইম শো হারি জিতি নাহি লাজের প্রতি পর্বে উপস্থিত থাকবে দুটি করে তারকা পরিবার। প্রতি পরিবারে সদস্য সংখ্যা হিসেবে থাকবে চারজন করে সদস্য। জমজমাট কিছু খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি চলতে থাকবে। দীর্ঘ বিরতির পর নতুন অনুষ্ঠান নির্মাণ প্রসঙ্গে খাইরুল ইসলাম বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান করতে সাধারণত যে ধরনের বাজেটের প্রয়োজন হয়, সেটা এখন অনেক চ্যানেলই দিতে চায় না। তাই বলতে পারেন অনেকটা অভিমানের জায়গা থেকে এ ধরনের অনুষ্ঠান নির্মাণ থেকে দূরে ছিলাম।’খাইরুল আরও বলেন, ‘আমার আগের অনুষ্ঠানগুলোর পর অনেক দর্শক প্রায়ই জানতে চেয়েছিল নতুন অনুষ্ঠান করছি কবে? মূলত দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আবারও এ ধরনের অনুষ্ঠান নির্মাণ করতে উদ্বুদ্ধ হই।’ এখন পর্যন্ত কোনো চ্যানেল চূড়ান্ত করা হয়নি বলে জানান নির্মাতা নিজেই।