নতুন অনুষ্ঠান ‘ডিজিটাল ওয়ার্ল্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান বাংলালিংক ডিজিটাল ওয়ার্ল্ড। সাধারণ মানুষের মাঝে তথ্যপ্রযুক্তিকে সহজভাবে পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। উপস্থাপনা করেছেন অপি করিম, পরিচালনা করেছেন আব্দুন নূর তুষার। গতকাল মঙ্গলবার দুপুরে মাস্টহেড পিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।এখানে আব্দুন নূর তুষার বলেন, ‘দর্শকের যে ধরনের প্রযুক্তিনির্ভর অনুষ্ঠান প্রয়োজন, তা এখানে দেখানো হয় না। সেসব দিক বিবেচনায় রেখে নতুন প্রযুক্তির সঙ্গে সবাইকে পরিচয় করানো এবং নানা পরামর্শ দেওয়ার জন্য এই অনুষ্ঠান তৈরি করা হয়েছে।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের ব্র্যান্ড ব্যবস্থাপক শরফুদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রযুক্তি যেন মানুষকে আকর্ষণ করতে পারে, সেভাবেই বিষয়গুলো তুলে ধরা হবে’।এখানে আরও জানানো হয়, বাংলালিংক ডিজিটাল ওয়ার্ল্ড অনুষ্ঠানটির ১৩ পর্ব তৈরি হয়েছে। প্রতি বৃহস্পতিবার বিটিভিতে সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হবে এটি।