নতুন অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুস্তিতারকা জন সেনা এখন ব্রাদার্স কিপার নামের একটি নতুন ছবিতে অভিনয় করছেন। এটি তাঁর জন্য এক নতুন অভিজ্ঞতা। কারণ, আগের দুই ছবি দ্য মেরিন ও টুয়েলভ রাউন্ডস ছবি ছিল পুরোমাত্রায় অ্যাকশন ছবি। ছবি দুটিতে অভিনয়ের চেয়ে ঢিসুম-ঢুসুম আর বুলেট এড়ানোর ঘটনাই ছিল বেশি। নতুন ছবিতে জন সেনার অভিনয়ের সুযোগ আছে। কাজেই এটি তাঁর জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র। এ ব্যাপারে জন সেনা বলেন, ‘এ ছবিতে শরীরের জারিজুরি দেখানোর চেয়ে অভিনয়ই আসল। ছবির গল্পের সঙ্গে আমি মিশে যেতে পেরেছি বলে মনে করি।’ ওয়েবসাইট।