নতুন অভিভাবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন তাঁর নাতি-নাতনিদের দেখাশোনার অধিকার হারালেন। মাইকেলের তিন সন্তান—প্যারিস, ব্ল্যাঙ্কেট ও প্রিন্সের দায়িত্বভার এত দিন দাদির কাছেই ছিল। তাদের অস্থায়ী অভিভাবক এখন মাইকেলের ভাই টিটোর সন্তার টিজে। তাদের অভিভাবকত্ব পাওয়ার জন্য টিজে নিজেই আবেদন করেছিলেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এক আদালত তাঁর পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। বিচারক জানিয়েছেন, ক্যাথরিন দায়িত্ব পালনে গাফিলতি করেছেন, তা তাঁরা মনে করছেন না। তবে ‘তৃতীয় পক্ষ’ তাঁকে এ কাজে বাধা দিতে পারে। ক্যাথরিন এখন আছেন অ্যারিজোনায় তাঁর মেয়ের সঙ্গে। ব্যাং শোবিজ।