নতুন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিদিনই আমাদের পরিবারে রান্নাবান্না হয়। আর এই রান্নাবান্নার সময় উৎপন্ন ধোঁয়ার কারণেই প্রতিবছর বিশ্বে প্রায় দুই মিলিয়ন মানুষ, বিশেষ করে নারী ও শিশু প্রাণ হারায়।’ এ তথ্য দিয়েছেন জুলিয়া রবার্টস। ২০২০ সালের মধ্যে বিশ্বে ১০০ মিলিয়ন পরিবেশবান্ধব চুলা নিয়ে আসার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এর উদ্যোক্তা হিলারি ক্লিনটন; তাঁর সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন জুলিয়া। স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের মানুষকে পরিবেশবান্ধব চুলা ব্যবহারে উৎসাহিত করবেন হিলারি ও জুলিয়া। ওয়েবসাইট।