নতুন অলংকরণ শিল্পী তৈরির জন্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থী ও প্রশিক্ষকেরা। ছবি: প্রথম আলো
অলংকরণ কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থী ও প্রশিক্ষকেরা। ছবি: প্রথম আলো

এশিয়াটিক সোসাইটি আর্ট গ্যালারিতে শনিবার শুরু হয়েছে সাত দিনের বই প্রচ্ছদ ও অলংকরণ কর্মশালা। আজ সকালে কর্মশালা উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। এতে অতিথি ছিলেন শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া ও রহীম শাহ। কর্মশালার প্রশিক্ষক তরুণ শিল্পী সোহাগ পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশের স্বত্বাধিকারী মঈন মুরসালিন।

কর্মশালায় সারা দেশ থেকে আসা বিভিন্ন চারুকলা অনুষদ ও একাডেমির ৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া বলেন, ‘নতুন অলংকরণ শিল্পী তৈরির জন্য এমন কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। চীন, জাপানে এই ধরনের কর্মশালা অনেক বেশি হয়।’
শিল্পী সোহাগ পারভেজ বলেন, ‘আমি প্রায় ২০০০ বই অলংকরণ করেছি। আমার শিক্ষক শিল্পী হাশেম খান আমাকে যা দিয়েছেন, সেগুলো নতুন ও সহজভাবে উপস্থাপন করব শিক্ষার্থীদের মাঝে। শেখানো হবে ছোটদের বই অলংকরণের পাশাপাশি বড়দের লেখার বইয়ের প্রচ্ছদ।’
কর্মশালা চলবে ১৯ মে পর্যন্ত।