নতুন অ্যালবাম
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা ও কলকাতা থেকে বেরিয়েছে বেশ কিছু অ্যালবাম। এর মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি দেওয়া হলো এখানে।
ক্ষমা করো প্রভু
রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র। অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনা করেছে জিরোনা বাংলাদেশ।
রাগ-রবি
রবীন্দ্রসংগীতের রাগভিত্তিক মিশ্র অ্যালবাম। সংগীতায়োজন অজয় মিত্রের। প্রযোজনা ও পরিবেশনায় লেজার ভিশন।
ভরা থাক স্মৃতিসুধায়
রবীন্দ্রনাথের গান নিয়ে অ্যালবাম। গেয়েছেন কামাল আহমেদ। প্রযোজনা ও পরিবেশনায় লেজার ভিশন।
সে এবং খাপছাড়া
শিশু-কিশোরদের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া এবং পাঠ। প্রকাশ করেছে ভাবনা। পরিচালনা করেছেন বিজয়লক্ষ্মী বর্মণ। পাওয়া যাচ্ছে ইউনিভার্সেল মিউজিকে।
রিদমস অব টেগোর
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে আবৃত্তির অ্যালবাম। আবৃত্তি করেছেন শোভনসুন্দর বসু ও তনুশ্রী শঙ্কর। পাওয়া যাচ্ছে ইউনিভার্সেল মিউজিকে।
তুমি সুন্দর আমি ভালোবাসি
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম। প্রযোজনা ও পরিবেশনায় আবৃত্তি মেলা।
সবুজের অভিযান
ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রয়েছে এতে। আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম। প্রযোজনা ও পরিবেশনায় আবৃত্তি মেলা।