নতুন অ্যালবাম

দ্য আইডিয়া অব জিনিয়াস
পণ্ডিত ভিমসেন যোশির গাওয়া শাস্ত্রীয় সংগীতের অ্যালবাম। এতে রয়েছে তিনটি সিডি। তিনি গেয়েছেন কোমল ঋষভ আসাবরী টোড়ি, ললিত ভাটিয়ার, গৌড় সারাং, পুড়িয়া, বৃন্দাবনি সারাং, মারওয়াশরি, কালাশ্রী, যোগিয়া, মিয়া কি টোড়ি, পুড়িয়া ধনশ্রী, ভৈরবী রাগে খেয়াল। প্রকাশ করেছে সা রে গা মা।

অন্য গান
কল্লোল ঘোষালের গাওয়া গান। গানগুলোর শিরোনাম ‘আলো ঢেলে ঢেলে’, ‘আমার শোকে’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘চোর পুলিশ’, ‘কেউ না কেউ’, ‘স্বাধীনতা’, ‘ডুয়ার্স’, ‘সাপ লুডো’। প্রকাশ করেছে রাগ রঞ্জিনী।

হিয়ার দোসর
প্রণব রায় রচিত বাংলা ছায়াছবির ভক্তিমূলক গান। দুই সিডির এই অ্যালবামে গান রয়েছে ৪০টি। প্রকাশ করেছে সা রে গা মা।

ঘরের বাঁধন
রবীন্দ্রসংগীতের অ্যালবাম। শিল্পী শ্রীকান্ত আচার্য ও শুভমিতা। তাঁদের একক কণ্ঠের গান ছাড়াও রয়েছে দ্বৈত কণ্ঠে গাওয়া গানও। প্রকাশ করেছে সাগরিকা।

হৃদয়ের পরাগ
আধুনিক গান। শিল্পী রূপঙ্কর, শ্রীরাধা, জয়তী ও শ্রীকান্ত আচার্য। গীতিকার হরিপ্রসাদ দে, সুরকার জয় সরকার। প্রকাশ করেছে সাগরিকা।
সূত্র: টাইমস মিউজিক, গ্র্যান্ড প্লাজা, বড় মগবাজার