নতুন অ্যালবাম দি সার্কেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি রাগ অডিওয়ের ব্যানারে প্রকাশিত হলো মিশ্র অ্যালবাম `দি সার্কেল`। এতে মোট গান রয়েছে ১০টি। এর মধ্যে সাতটি একক এবং তিনটি গান মিউজিক্যাল ব্যান্ড `তন্ত্র`, `রিসেন্ট`, `অচিন`-এর।অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন গায়ক অর্ণব। তিনি বলেন, গান নিয়ে মানুষের খুব কাছে থাকার, গানের সুরে খুব চেনা কিছু কথাই নতুন করে বলার আর নিজেদের ভালো লাগার ব্যাপারগুলোই উঠে এসেছে এটিতে। অ্যালবামটির গানগুলো শুনে বেশ ভালো লেগেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাগ অডিও লিমিটেডের প্রতিষ্ঠাতা সৈয়দ তানজিল আহমেদ, ব্রেইনস্টর্ম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম কামরুজ্জামান পরাগসহ সংগীতজগতের অনেকে।