নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে ‘মায়ার খেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে সাধনা-উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র মঞ্চে আনছে নৃত্যনাট্য মায়ার খেলা। ‘অ্যারিয়াল ড্যান্স’ নামে নতুন একটি নৃত্যের আঙ্গিকে উপস্থাপন করা হবে নৃত্যনাট্যটি। আধুনিক নৃত্যে অন্তর্ভুক্ত এই ধারাতে ছাদের সঙ্গে যুক্ত ঝুলন্ত দড়ির সাহায্যে নৃত্যশিল্পীরা ঝুলে ঝুলে নৃত্য পরিবেশন করেন।সাধনা সূত্রে জানা গেছে, এই নতুন ধারার নৃত্য আঙ্গিকের সঙ্গে শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য গত ১২ থেকে ২১ জুলাই এক কর্মশালার আয়োজন করা হয়। ‘অ্যারিয়াল ড্যান্স’ ও ‘ক্লাসিক্যাল জ্যাজ ড্যান্স’ বিষয়ের ওপর এখানে প্রশিক্ষণ দেন কলকাতার নৃত্যশিল্পী সুভাষ বেহেরা।মায়ার খেলার সংগীত পরিচালনা করছেন নির্ঝর চৌধুরী। নৃত্য পরিচালনা করছেন সাব্বির আহম্মেদ খান ও অমিত চৌধুরী। আগামী ৩০ সেপ্টেম্বর নতুন নৃত্য আঙ্গিকে নৃত্যনাট্য মায়ার খেলা মঞ্চে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে সাধনা।