নতুন আবৃত্তি সংগঠন স্বরচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের প্রথম অনুষ্ঠান করেছে আবৃত্তি সংগঠন স্বরচিত্র। নতুন সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে আবৃত্তিকর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয় সেদিন। সংগঠনটির প্রধান মাহিদুল ইসলাম বললেন, ‘আবৃত্তির নতুন সম্ভাবনা এবং নব সৃষ্টির প্রয়াস নিয়ে আমরা সংগঠনটি গড়েছি। আশা করছি, আবৃত্তির চর্চা ও বিকাশে স্বরচিত্র ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।’সংগঠনটির নতুন প্রযোজনা মঞ্চে আনা প্রসঙ্গে তিনি বললেন, ‘ঈদের পর নিরীক্ষাধর্মী একটি প্রযোজনা মঞ্চে আনার প্রক্রিয়া আমরা এরই মধ্যে শুরু করেছি।’