নতুন আর্ট গ্যালারি ‘বাছিলিও’র যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার বিকেলে মহাখালীর নিউ ডিওএইচএসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বাছিলিও’ নামের আর্ট গ্যালারির কার্যক্রম শুরু হয়েছে।চিত্রশিল্পী ও বাছিলিওর প্রধান নির্বাহী মাকসুদুল আহসান অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, শিল্পকর্মকে সাধারণ জনগণের আরও কাছাকাছি নিয়ে আসতে বাছিলিও সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসূফ ও বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক ডেনিয়েল সিডল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্যালারির উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের ১৪ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে ১৫ দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।