প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবে শপথ গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটি। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মহম্মদ হান্নান বলেন, ‘এবার যাঁরা নির্বাচত হয়েছেন, তাঁরা যথেষ্ট যোগ্য। আমরা আশা করছি, তাঁদের হাতে চলচ্চিত্রশিল্পে উল্লেখযোগ্য সাফল্য আসবে।’ পরে নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম খোকনকে শপথবাক্য পাঠ করান চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান হারুন অর রশীদ। এরপর শহিদুল ইসলাম খোকন কমিটির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারসহ অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করান। খোকন বলেন, ‘দায়িত্ব বেড়ে গেল। আমরা সবার সহযোগিতা নিয়ে ভালো কিছু করার চেষ্টা করব।’