নতুন করে অভিনয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের জন্য বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এখন তিনি আবার সেই পুরোনো রূপে দর্শকদের সামনে ফিরতে চান। এ জন্য সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। এরই মধ্যে আইপিএলে তাঁর নিজ দল পাঞ্জাব একাদশকে বিক্রি করতেও চান তিনি। জানা গেছে, এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম কর্মকর্তা রাজীব শুক্লার সঙ্গে প্রীতির এক দফা আলোচনা হয়েছে। আইপিএল নিয়ে তদন্ত চলছে বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিক্রির অনুমতি দেওয়ার এখতিয়ার নেই। এখন প্রীতি বুঝতে পেরেছেন বলিউডে তাঁর পায়ের মাটি ক্রমেই আলগা হয়ে আসছে। তবে এখনো অনেক প্রযোজক প্রীতিকে নায়িকা করে ছবি বানাতে আগ্রহী বলেই তিনি এমন সিদ্ধান্ত নিতে আগ্রহী হয়েছেন বলে জানা যায়।