নতুন করে পুরোনোগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে একেক সময় একেক জোয়ার আসে। এখন যেমন চলছে বায়োপিকের জোয়ার। একই সঙ্গে দেখা যাচ্ছে পুরোনো গান নতুন করে তৈরির প্রবণতাও। গত কয়েক বছরে মুক্তি পাওয়া হিন্দি ছবির অসংখ্য গান বলিউডের পুরোনো ছবি থেকে নেওয়া। সামনেও এমন আরও কিছু গান শোনা যাবে। তবে পুরোনো গান নতুন করে উপস্থাপনের প্রতিক্রিয়া কিন্তু মিশ্র। শ্রোতাদের অনেকেই প্রিয় গানের সুর ও কণ্ঠের পরিবর্তনে ভ্রু কুঁচকেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বিষয়টাকে ‘আলগা মাতব্বরি’ মনে করলেও আসল গানের স্রষ্টাদের প্রায় সবাই বিষয়টাকে সম্মানজনক মনে করছেন। পুরোনো কয়েকটি হিন্দি গানের সাম্প্রতিক রূপ নিয়েই আজকের এই প্রতিবেদন।

পুরোনা ‘লায়লা ও লায়লা’ গানে জিনাত আমান
পুরোনা ‘লায়লা ও লায়লা’ গানে জিনাত আমান
সানি লিওন
সানি লিওন

‘লায়লা’
আশির দশকের আইটেম গান আর এখনকার গানে বেশ ফারাক আছে। ১৯৮০ সালে কুরবানি সিনেমার ‘লায়লা ও লায়লা’ গানটি সেই যুগের তুলনায় যদিও অনেক আধুনিক। একই গান নতুন করে শোনা গেল কিছুদিন আগে, শাহরুখ খানের রইস ছবিতে। পুরোনো গানটিতে নেচেছিলেন জিনাত আমান। আর এবার এই গানে দেখা গেছে বলিউড তারকা সানি লিওনকে। মজার বিষয় হলো, জানুয়​ারিতে মুক্তি পাওয়া রইস নির্মিত হয়েছে ১৯৮০ সালের পটভূমিতে আর ছবির আইটেম গানটির জন্মও হয়েছিল একই বছরে।

পুজা ভাট ও সঞ্জয় দত্ত
পুজা ভাট ও সঞ্জয় দত্ত
শারমান জোসি ও জেরিন খান
শারমান জোসি ও জেরিন খান

‘তুমহে আপনা বানানে কা’

নব্বইয়ের দশকের অন্যতম হিট প্রেমের গান ‘তুমহে আপনা বানানে কি’ গানটি গেয়েছিলেন কুমার শানু ও অনুরাধা পাড়োয়াল। সাদাক (১৯৯১) ছবির সেই মিষ্টি প্রেমের গানে ঠোঁট মিলিয়েছিলেন পূজা ভাট ও সঞ্জয় দত্ত। ২০১৫ সালে এই গানটিই হেইট স্টোরি ৩-এর জন্য গেয়েছেন আরমান মালিক ও নীতি মোহন। নতুন সংগীত আয়োজনে গানটি যেন আরও বেশি রোমান্টিক হয়ে উঠেছে। এই গানের দৃশ্যায়নে দেখা যায় শারমান জোসি আর জেরিন খানকে।

দ্য হাম্মা সং আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর
দ্য হাম্মা সং আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর

‘দ্য হাম্মা সং’

বোম্বে (১৯৯৫) ছবিতে এ আর রহমানের ‘হাম্মা হাম্মা’ গানটির সুর ও সংগীত আয়োজন ছিল অনেক আধুনিক। গানের আসল সংস্করণটি চাইলে বিনা পরিবর্তনেই এখন কোনো ছবিতে চালিয়ে দেওয়া সম্ভব। তাও এই গানটি কিছুটা পরিবর্তন করে এ আর রাহমানের মূল সুর ঠিক রেখে নতুন করে উপস্থাপন করা হয়েছে ওকে জানু ছবিতে। নতুন গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন।

পুরোনো হাম্ম হাম্মা গানের দৃশ্য
পুরোনো হাম্ম হাম্মা গানের দৃশ্য

এই বছর মুক্তি পাওয়া ওকে জানু ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর।

সাদমা ছবিতে শ্রীদেবী ও কমল হাসান
সাদমা ছবিতে শ্রীদেবী ও কমল হাসান

‘অ্যায় জিন্দেগি গালে লাগা লে’

সাদমা (১৯৮৩) ছবিতে সুরেশ ওয়াড়কারের গাওয়া ‘অ্যায় জিন্দেগি গালে লাগা লে’ নতুন করে হাজির করেছেন সংগীত পরিচালক অমিত ত্রিবেদী।

ডিয়ার জিন্দেগি ছবির দৃশ্য
ডিয়ার জিন্দেগি ছবির দৃশ্য

শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত ডিয়ার জিন্দেগিতে এই গানটির দুটি সংস্করণ তৈরি করা হয়েছে। পুরুষ সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিত সিং। আর নারী সংস্করণে কণ্ঠ দিয়েছেন আলিয়া নিজেই।

অ্যায় মেরে হামসাফার গানের দৃশ্যে জুহি চাওলা
অ্যায় মেরে হামসাফার গানের দৃশ্যে জুহি চাওলা

‘মেরে হামসাফার’

কেয়ামত সে কেয়ামত তাক (১৯৮৮) সিনেমার ‘অ্যায় মেরে হামসাফার’ গানটিও বলিউডের সেরা প্রেমের গানগুলোর মধ্যে অন্যতম। অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের সেই জনপ্রিয় গান উমেশ শুল্কার অল ইজ ওয়েল ছবির জন্য নতুন করে তৈরি করা হয়েছে।

অল ইজ ওয়েল ছবির দৃশ্যে অভিষেক বচ্চন
অল ইজ ওয়েল ছবির দৃশ্যে অভিষেক বচ্চন

তুলসী কুমার ও মিথুনের গাওয়া এই গানের নতুন সংস্করণ আগের থেকে কিছুটা ধীরলয়ের।

‘তাম্মা তাম্মা অ্যাগেইন’ গানের দৃশ্যে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট
‘তাম্মা তাম্মা অ্যাগেইন’ গানের দৃশ্যে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট

‘তাম্মা তাম্মা অ্যাগেইন’

২৭ বছর আগে গানটি যতটা জনপ্রিয় হয়েছিল, নতুন করে তৈরির পরও ঠিক একই সমান সাড়া পেয়েছে। বলা হচ্ছে জনপ্রিয় ‘তাম্মা তাম্মা’ গানের কথা। ১৯৯০ সালের থানেদার ছবির জন্য আইটেম গানটি তৈরি করেছিলেন বাপ্পী লাহিড়ী। এই বছরের ছবি বদরিনাথ কি দুলহানিয়াতে গানটি নতুন করে শোনা যাচ্ছে।

মূল ‘তাম্মা তাম্মা’ গানের দৃশ্যে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত
মূল ‘তাম্মা তাম্মা’ গানের দৃশ্যে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত

এবার বাপ্পী লাহিড়ীর সঙ্গে গানের সংগীতায়োজনে হাত দিয়েছেন তরুণ সংগীত পরিচালক তানিস্ক বাগচী। মুক্তির আগে সিনেমার দুই তারকা বরুন ধাওয়ান ও আলিয়া ভাট বেশ জোরেশোরে এই গানের প্রচার চালিয়েছিলেন।

হাম দিল দে চুকে সনমে সালমান ও ঐশ্বরিয়া রাই বচ্চন
হাম দিল দে চুকে সনমে সালমান ও ঐশ্বরিয়া রাই বচ্চন

‘ঢোল বাজে’

সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সুপারহিট ছবি হাম দিল দে চুকে সনম ছবির জনপ্রিয় গান ‘ঢোলি তারো ঢোল বাজে’ গানটি নতুন করে ফিরে এসেছে ববি খানের এক পাহেলি লীলাছবিতে। কবিতা কৃষ্ণমূর্তি, বিনোদ রাথোর ও কর্ষন সাগাথিয়ার গাওয়া এই গানে এবার কণ্ঠ দিয়েছেন মিট ব্রোস অঞ্জন ও মোনালি ঠাকুর। ইসমাইল দরবার ও সঞ্জয়লীলা বানসালির সুর করা এই গানের নতুন সংস্করণের সংগীত আয়োজন মিত ব্রাদার্স ও আনজান।

গানটি রি​েমক হয় এক পাহেলি লীলা ছবিতে
গানটি রি​েমক হয় এক পাহেলি লীলা ছবিতে

হাম দিল দে চুকে সনম-এর ‘আলবেলা সাজান’ গানটিও ২০১৫ সালের বাজিরাও মাস্তানিতে ভিন্নভাবে উপস্থাপন করেছেন বানসালি।

নাদিয়া মাহমুদ

হিন্দুস্থান টাইমস, মুভি রিভিউপ্রিভিউ ও গ্ল্যামশ্যাম ডট কমঅবলম্বনে