নতুন করে বেরিয়েছে কলিম শরাফীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি চঞ্চল হে’, ‘আমি তখন ছিলেম’, ‘ভুবনেশ্বর হে’, ‘চরণধ্বনি শুনি’, ‘পথে যেতে যেতে’, ‘আমার আর হবে না’, ‘আজি ঝড়ের রাতে’, ‘চরণ ধরিতে দিয়ো গো’, ‘পুরানো সেই দিনের কথা’, ‘আমার নাই বা হলো’, ‘দিন পরে যায় দিন’, ‘বড়ো বেদনার মতো’— রবীন্দ্রনাথের গানগুলো অ্যালবামের জন্য কলিম শরাফী গেয়েছিলেন অনেক দিন আগে। গানগুলোর সংগীত পরিচালনা করেছিলেন সুজেয় শ্যাম। অ্যালবামটি এখন আর পাওয়া যায় না। এবার সেই গানগুলো নিয়ে নতুন করে অ্যালবাম করেছে রাগা সাউন্ড। নাম দিয়েছে আমি সুদূরের পিয়াসী। এই প্রতিষ্ঠানের কর্ণধার মোস্তফা কামাল বললেন, ‘সদ্যপ্রয়াত এই প্রবীণ শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নিয়েছি।’