নতুন করে মিঠুন-তনয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দি ছবিতে এসে তেমন সুবিধা করতে পারেননি মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। ‘বাপ কা বেটা’ হওয়া দূরের কথা বাপের ধারে কাছেও যেতে পারেননি মিমো। এ নিয়ে অবশ্য অনেক হিসাব-নিকাশ করেছেন মিঠুন নিজেই। জানতে পেরেছেন মিমোর শরীরের ওজনই নাকি তাঁর পথের বাধা। তাই বাবা মিঠুনের পরামর্শে এখন নিজের ওজন অনেকটা কমিয়ে এনেছেন মিমো। আর পোশাক সম্পর্কে বেশ সজাগ হতে বলেছেন অনেকেই। সবার কথা শুনে আবার নিজেকে নতুন রূপে নিজেকে তুলে ধরছেন মিঠুন-তনয় মিমো। ভারতের তামিলনাড়ু রাজ্যের উটিতে মিঠুনের নিজের হোটেলের কাছেই এখন মিমো অভিনীত ‘দ্য হান্টেড’ ছবির শুটিং চলছে।