নতুন করে 'মন জ্বলে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর কয়েক আগে মন জ্বলে নামে একটি ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। ছবির নায়িকা ছিলেন আঁচল। সেই ছবিটি এখন আর নির্মিত হচ্ছে না। তবে নতুন গল্প ও নায়িকা নিয়ে একই নামে আরেকটি ছবির ঘোষণা দিয়েছেন পরিচালক। নতুন এই ছবির নায়িকা পরীমনি।
মন জ্বলে ছবিটি নিয়ে পরীমনি বলেন, ‘পরিচালক যখন আমাকে গল্পটি শোনাচ্ছিলেন, তখন মনে হচ্ছিল চরিত্রটি শুধুই আমার জন্য। মনে হচ্ছিল, গল্পের মধ্য দিয়ে যেন আমি অভিনয় করে যাচ্ছি।’
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘রোমান্টিক ছবিতে ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত নায়ক–নায়িকার মিলন দেখানো হয়। মন জ্বলে ছবিটিও প্রেমের। তবে এতে নায়ক-নায়িকার দুঃখ–কষ্টের পরিমাণ থাকবে বেশি।’
এই ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। আগামী ১ আগস্ট মন জ্বলে ছবির শুটিং শুরুর কথা আছে।