নতুন কোনো প্রেক্ষাগৃহে নেই ‘টেলিভিশন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবিটি ঢাকায় এখন শুধু স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। ফারুকী জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আপাতত ঢাকায় নিরবচ্ছিন্নভাবে এই একটি মাত্র প্রেক্ষাগৃহেই ছবিটি প্রদর্শন করা হবে। ছবির পরিবেশক আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান বলেন, ‘আপাতত আমরা নতুন কোনো প্রেক্ষাগৃহে টেলিভিশন ছবিটি দিচ্ছি না। তবে ঢাকার বাইরে চট্টগ্রামের আলমাস, যশোরের মণিহার, দিনাজপুরের মডার্ন ও পাঁচদোনার ঝংকার প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী অব্যাহত থাকবে।’