নতুন গন্তব্যে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমী নাগ, ‘অগ্নিপথ’ ধারাবাহিকের ২০০তম পর্ব প্রচারিত হয়েছে ৩ মার্চ। আপনি এই নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন। ২০০ পেরিয়ে আপনার প্রতিক্রিয়া কী?আমি খুবই আনন্দিত, অভিভূত! নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে বলেই ২০০ পর্ব পেরোনো সম্ভব হয়েছে। আশা করা যায়, এটি ৫০০ পর্ব ছাড়িয়ে যাবে। এ সুযোগে এই নাটকের পরিচালক রিপন নবী ও কলাকুশলীদের ধন্যবাদ জানাই।‘অগ্নিপথ’ ছাড়া আর কোনো নাটক বা ধারাবাহিকে অভিনয় করছেন?আসলে ডেইলি সোপ বা মেগা সিরিয়ালে কাজ করলে হাতে একেবারেই সময় থাকে না। এর মধ্যেও একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলাম। তার পরে যেটুকু সময় পাই, তা ব্যয় করছি চলচ্চিত্রের শুটিংয়ে।তাই নাকি? কোন চলচ্চিত্রে অভিনয় করছেন?এখন আমার হাতে দুটি চলচ্চিত্র। বিপ্লব রায়হান পরিচালিত ফিল্ম মাই লাভ চলচ্চিত্রে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছি। এই ছবির কাজ প্রায় শেষ। আর কয়েকটি গানের চিত্রায়ণ বাকি আছে মাত্র।আর দ্বিতীয়টি?তন্ময় তানসেনের পরিচালনায় রান আউট চলচ্চিত্রে সজলের বিপরীতে অভিনয় করছি। ছবিটির কাজ কেবল শুরু হয়েছে। এখন পর্যন্ত সাত দিন শুটিং হয়েছে।আপনার চলচ্চিত্র নিয়ে আপনি কতটা আশাবাদী?আশা করছি, দুটি চলচ্চিত্রই মধ্যবিত্ত দর্শকের ভালো লাগবে।চলচ্চিত্রের ব্যস্ততায় নাটককে কি গুডবাই জানাবেন?না, তা নয়, আমি দুই মাধ্যমেই কাজ করে যেতে চাই। তবে সব সময়ই আমার লক্ষ্য থাকবে ভালো চরিত্রে কাজ করা।