নতুন গান নিয়ে আসছেন ব্রিটনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব শ্রোতা অনেক দিন ধরে ব্রিটনির গান শোনা থেকে বঞ্চিত, তাঁদের জন্য সুখবর। নতুন বছরের প্রথম সপ্তাহেই ব্রিটনির ভক্তরা শুনতে পারবেন তাঁর নতুন গান। আর এ জন্য ব্রিটনিও শ্রোতাদের প্রস্তুত থাকতে বলেছেন। ২৯ বছর বয়সী এই পপ গায়িকার নতুন ট্র্যাকটি ৭ জানুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে। ‘হোল্ড ইট অ্যাগেইনস্ট মি’ শিরোনামের এই ট্র্যাকটি নিয়ে ইতিমধ্যে ব্রিটনির ভক্তদের মধ্যে বেশ আগ্রহও লক্ষ করা গেছে। ব্রিটনির নতুন এই অ্যালবামটির জন্য গীতিকার, সুরকার ও গায়ক ড. লিউক এবং ম্যাক্স মার্টিন বেশ কিছু নতুন সুর সৃষ্টি করেছেন।এদিকে কেউ কেউ বলছেন, আগামী ফেব্রুয়ারিতে লেডি গাগার প্রকাশিতব্য অ্যালবামের সঙ্গে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে ব্রিটনির ‘হোল্ড ইট অ্যাগেইনস্ট মি’কে। ই ডাব্লিউ ডটকম।