নতুন গান নিয়ে লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের গান শুনে নিজেই মুগ্ধ হলেন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ২০০৭ সালে ব্রেভ বাজারে আসার পর তাঁর আর কোনো অ্যালবাম মুক্তি পায়নি। সম্প্রতি তিনি ‘অন দ্য ফ্লোর’ নামের একটি গান গেয়েছেন। নিজের কণ্ঠে গানটি শোনার পর মুগ্ধ হন লোপেজ। দ্বিতীয়বার শোনেন গানটি। তারপর আরেকবার। এভাবে টানা ২০ বার শোনা হয়ে যায় গানটি। গান শোনা শেষে লোপেজ বলেন, ‘মনে হচ্ছে, গানটির সঙ্গে আবেগিকভাবে জড়িয়ে পড়েছি।’ ওয়েবসাইট।