নতুন চরিত্রে টোবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের তারকা টোবি ম্যাগুইরে স্পাইডারম্যানের বিশেষ পোশাক ছেড়েছেন, তাতে কি! নতুন ভাবমূর্তি গড়ে তোলার পথ তো কম নয়। দ্য হবিট ছবিতে বিলবো ব্যাগিনসের বেশে আসছেন তিনি। রোমাঞ্চধর্মী এ ছবিটিও তাঁকে এনে দিতে পারে একই রকম খ্যাতি। লেখক জে আর আর টলকিনের ক্লাসিক বই অবলম্বনে ছবিটি নির্মাণ করা হবে। পরিচালনা করবেন গিলারমো দেল তোরো। ছবিটি দুই পর্বে নির্মাণ করা হবে। প্রথমটি ২০১১ ও পরেরটি ২০১২ সালে মুক্তি পাবে। ওয়েবসাইট।