নতুন চলচ্চিত্রে জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন আরেকটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়। এটি হবে জয়ের ষষ্ঠ চলচ্চিত্র। গতকাল রোববার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান পারসেপচুয়াল মিডিয়ার সঙ্গে জয় চুক্তি স্বাক্ষর করেছেন। ছবির নাম না বলা কথা। পরিচালক অনন্য মামুন। জয় বলেন, ‘আমি চলচ্চিত্রে নিয়মিত কাজ করছি। কয়েক দিন আগে ভারতের তামিলনাড়ুতে মোস্ট ওয়েলকাম টু ছবির শুটিং করে ফিরেছি। অন্য রকম অভিজ্ঞতা হলো। সেখান থেকে ফিরেই না বলা কথা ছবিতে কাজ করার ব্যাপারে আলোচনা চূড়ান্ত করেছি।’ দেশের নয়, না বলা কথা ছবিতে জয়ের বিপরীতে অভিনয় করবেন একজন ব্রিটিশ শিল্পী। পরিচালক জানান, শিগগিরই তা চূড়ান্ত করা হবে। না বলা কথা ছবিটি পুরোপুরি প্রেমের গল্প নিয়ে। ছবির শুটিং শুরু হবে মে মাসে। ২০০৫ সালে জীবনের গল্প ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন ছোটপর্দার অভিনয়শিল্পী জয়।